Online Newspapers, Live TV Channels, Radios

World Media Directory Media Directory, Journalism Jobs, Social Media, CNN News, BBC Weather, BBC World News, CBS, Health Insurance, Insurance in USA, Life Insurance, USA News, Daily News, Fox, Bangladesh News, India News, Pakistan News, Latest News

Home » Latest News » “তৃতীয় লিঙ্গের অধিকার রক্ষা ও বৈষম্যরোধে কাজ করতে হবে”

“তৃতীয় লিঙ্গের অধিকার রক্ষা ও বৈষম্যরোধে কাজ করতে হবে”



শুধু স্বীকৃতি দিলেই হবে না, তৃতীয় লিঙ্গের অধিকার রক্ষা ও বৈষম্য নিরোধে সরকারের উচিৎ জনগণের মানসিকার পরিবর্তনে কাজ করা: মানবাধিকার কমিশনের চেয়ারম্যান

সরকার স্বীকৃতি দিলেও যে সমাজে বসবাস করতে হয়, সেই সমাজের মানুষের দ্বারা বৈষম্য ও নির্যতনের স্বীকার হয় তৃতীয় লিঙ্গের মানুষেরা। তাই সাধারণ মানুষের মানসিকতা পরিবর্তনে সরকারের কাজ করা উচিৎ বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক।

অনাদৃত হিজড়া এবং লিঙ্গ বৈচিত্র জনগোষ্ঠীর অধিকার রক্ষা ও জীবনমান উন্নয়নে অবদান রাখার জন্য বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি- বন্ধু আয়োজিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে কাজী রিয়াজুল হক বলেন, হিজড়াদের জীবনমান নিরিক্ষণের মাধ্যমে কোন সুবিধাগুলো দরকার তা নির্ধারণ করা গেলে তাদের উন্নয়ন সহজ হবে। মানবাধিকার কমিশন হিজড়াদের সঠিক সংখ্যা নিরূপণ ও তাদের প্রতিবন্ধকতা চিহ্নিত করতে কাজ করছে বলেও জানান তিনি।

এসময় বন্ধু’র কর্মকা-ের প্রশংসা করে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, শুধু অধিকার ও জীবমান উন্নয়নে নয়, তৃতীয় লিঙ্গৈর স্বীকৃতিতেও বন্ধুর অবদান আছে। গত দুই দশকে তৃতীয় লিঙ্গের স্বাস্থ্য ও অধিকার রক্ষায় কাজ করে শুধু দেশে নয়, আস্তর্জাতিক খ্যাতি অর্জন করেছে বন্ধু। শনিবার সকালে রাজধানীর গুলশানে স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রধান অতিথি হিসেবে বিশিষ্টজনদের হাতে সম্মাননা তুলে দেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। এ সময় বন্ধুর চেয়ারপারসন ও নৃত্যশিল্পী আনিসুল ইসলাম হিরু এবং নির্বাহী পরিচালক সালেহ আহমেদ উপস্থিত ছিলেন। সম্মাননা গ্রহণ করে পুলিশের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান বলেন, তৃতীয় লিঙ্গের মানুষদের অবস্থার উন্নয়নে তার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

বন্ধু ১৯৯৬ সাল থেকে হিজড়া এবং লিঙ্গ বৈচিত্র জনগোষ্ঠীর মানুষদের আত্মমর্যাদা সম্পন্ন মানুষ হিসেবে সমাজে বসবাসের জন্য স্বাস্থ্য সেবা, মানবাধিকার ও কর্মদক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে আসছে। বন্ধু সকল কার্যক্রম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অনুমোদন, নির্দেশনা এবং সহযোগিতার মাধ্যমে বাস্তবায়ন করছে। বন্ধুর বিভিন্ন কার্যক্রম টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বিশেষ করে ১, ৩, ৫, ১৬ এবং ১৭ নং গোলের লক্ষ্যমাত্রা অর্জনে অবদান রাখতে সক্ষম হবে।

উল্লেখ্য, বন্ধু সিটিজেনস প্লাটফর্ম ফর এসডিজি’স বাংলাদেশের সক্রিয় সদস্য হিসেবে এসডিজি’স এর লক্ষ্যমাত্রা অর্জনে বিশেষভাবে কাজ করছে।

অনাদৃত হিজড়া এবং লিঙ্গ বৈচিত্র জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নে অবদান রাখায় এবছর নিচের নয় বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মননা প্রদান করে বন্ধু।

১. এন্টারপ্রেনারশিপ উন্নয়ন : জনাব মির্জা আজম এমপি, প্রতি মন্ত্রী, বস্ত্র ও পাট মন্ত্রণালয়

২. আইন প্রয়োগকারী সংস্থা : জনাব হাবিবুর রহমান, অতিরিক্ত ডিআইজি, বাংলাদেশ পুলিশ

৩. সামাজিক ন্যায় বিচার : ব্যারিস্টার সারা হোসেন, নির্বাহী পরিচালক, ব্লাস্ট

৪. স্বাস্থ্যসেবা : জনাব ডা. শরফুল ইসলাম খাঁন, প্রজেক্ট ডাইরেক্টর আইসিডিডিআরবি

৫. সিভিল সোসাইটি : সেলিনা হোসেন, বিশিষ্ট কথা সাহিত্যিক

৬. সেলিব্রেটি : সাদিয়া ইসলাম মৌ, বিশিষ্ট নৃত্য ও অভিনয় শিল্পী

৭. শিক্ষা প্রতিষ্ঠান : ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)

৮. মিডিয়া ও যোগাযোগ : ঢাকা ট্রিবিউন, ঢাকা

৯. কমিউনিটির আত্মকর্মসংস্থান : আরিফা ইসলাম ময়ূরী, সভাপতি, সিঁড়ি সমাজকল্যাণ সংস্থা, জামালপুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *