৩৯তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ১০ অক্টোবর থেকে শুরু হচ্ছে। এটি শেষ হবে আগামী ২৬ নভেম্বর। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
মৌখিক পরীক্ষা প্রতি কার্যদিবসে সকাল ১০টা থেকে পিএসসির আগারগাঁওয়ের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

সরকারি কর্ম কমিশন